‘সময় মতো ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীর খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ১৩ জুন সোমবার দুপুরে খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে ২০২২-২০২৩ অর্থবছরের ১ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৬৬ টাকা বাজেট ঘোষণা করা হয়।

খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বাজেট ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খড়িয়াকাজীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ খালেক। অনুষ্ঠান সঞ্চালনা ও উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ওই ইউনিয়নের সচিব খাজা মো, বাকী বিল্লাহ।

মানুষের জন্য ফাউন্ডেশন ও প্রিপট্রাষ্টের সহযোগিতায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ইউপি সদস্য, ইউপি সদস্যাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।




