ads

শনিবার , ১১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ‘এল ক্ল্যাসিকো’

খবর টি পড়েছেন : ২০৯
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ‘এল ক্ল্যাসিকো’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্ব ফুটবলের ধ্রুপদী দ্বৈরথগুলোর একটি এল ক্ল্যাসিকো। ২ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মৌসুমে অন্তত দুবার একে অপরের মুখোমুখি হয়। এবার দল দুটি মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রে। এই গ্রীষ্মে লাস ভেগাসে আগামী ২৩ জুলাই এল ক্লাসিকো দ্বৈরথে লড়বে ২ চিরপ্রতিদ্বন্দ্বী।

Shamol Bangla Ads

জানা গেছে, ৫ ম্যাচের আমেরিকান এল ক্লাসিকোর অংশ রিয়াল-বার্সার ম্যাচ। টুর্নামেন্টের নাম – ‘সকার চ্যাম্পিয়ন্স ট্যুর’। প্রতিযোগিতার অপর ৩ দল হলো- জুভেন্টাস, ক্লাব আমেরিকা ও চিভাস দে গুয়াদালাজারা। এই টুর্নামেন্ট দিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বিতা স্পেন থেকে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সেলোনা জানিয়েছে, আগামী ২৩ জুলাই লাস ভেগাসে রিয়াল মাদ্রিদ এবং ২৬ জুলাই ডালাসে জুভেন্টাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা।

Shamol Bangla Ads

আর রিয়াল মাদ্রিদ যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনা ছাড়াও ২৬ জুলাই সান ফ্রান্সিসকোতে ক্লাব আমেরিকা এবং ৩০ জুলাই লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

মার্কিন মুলুকে দুই স্প্যানিশ জায়ান্ট শেষবার সফর করে ২০১৯ সালে। সেবার অবশ্য তারা পরস্পরের মুখোমুখি হয়নি। রিয়াল আইসিসির ফাইনালে খেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী সংবাদ শেরপুরে শুরু হলো কিশোরীদের আত্মরক্ষামুলক কারাতে প্রশিক্ষণ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads