ads

বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ

খবর টি পড়েছেন : ২৫৮
বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

aবাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ সদস্যের স্কোয়াডে নেই নিয়মিত মুখ অলরাউন্ডার জেসন হোল্ডার ও পেসার কেমার রোচ। নেই টেস্ট দলের আরেক পরিচিত মুখ পেসার শেনন গ্যাব্রিয়েলও।

Shamol Bangla Ads

আগামী ১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট। সিরিজ থেকে ছুটি নেওয়ায় স্কোয়াডে রাখা হয়নি তারকা অলরাউন্ডার হোল্ডারকে। পেসার কেমার রোচ ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে তাঁকে যোগ করা হবে বলে জানিয়েছে ক্রিকেট উইন্ডিজ। দুই টেস্টের দলে অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখের জায়গা হয়েছে।

উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতির সঙ্গে আরেক নতুন মুখ পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতির এর মধ্যে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় হয়েছে। তবে কোনো সংস্করণেই এখনো অভিষেক হয়নি ফিলিপের।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে দুজনকে। শেরমন লুইসের সঙ্গে জায়গা পেয়েছেন সাবেক ক্যারিবীয়ান ব্যাটিং তারকা শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল।

Shamol Bangla Ads

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ: ত্যাগনারায়ণ চন্দরপল ও শেরমন লুইস

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাবর আযমের নতুন ইতিহাস পরবর্তী সংবাদ জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ‘এল ক্ল্যাসিকো’

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads