দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৭ বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৬ জুন সোমবার সকালে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল প্রধান অতিথি ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট কাকন রেজা প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

যায়যায়দিন’র শেরপুর জেলা প্রতিনিধি তপু সরকার হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, সাবেক সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত।
সাংবাদিক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা, সাংবাদিক এসএম জুবায়ের দীপ প্রমুখ। ওইসময় সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল ও প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এর আগে একটি র্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।




