ads

রবিবার , ১৫ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১৫, ২০২২ ২:৪৫ পূর্বাহ্ণ

শেরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১৪ মে মে শনিবার সদর, ঝিনাইগাতী ও নকলা উপজেলায় ওইসব ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা গেছে, শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় ছানোয়ার হোসেন কাবুলের স্ত্রী সুমী বেগম (৩৬) মাটির ঘর কাদামাটি দিয়ে লেপতে যায়। ওইসময় সবার অজান্তে ঘরের টিনের বেড়ার কাছে থাকা ফ্রিজের বিদ্যুতের সংযোগ বেড়ার সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে থাকায় সুমী বেগম বিদ্যুতায়িত হয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি ওভাবেই টিনের বেড়ার সাথে লেগে থাকেন। পরে স্বজনরা ডাকাডাকির পরও সাড়া না দেওয়াঢ বুঝতে পারেন সুমী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। পরে রাতে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে শনিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বিল্লাল হোসেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি মুদিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিজনিত কারণে বিল্লাল হোসেনের শ্বশুর মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আমির হামজার পুকুরের মাছ ভেসে যাওয়ার উপক্রম হয়। ফলে শনিবার পুকুরের পানি সেচে মাছ ধরতে শ্বশুরবাড়ি যান বিল্লাল হোসেন। পুকুরের পানি বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে সেচ দেয়ার পর শনিবার দুপুর আড়াইটার দিকে মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদুতের তারটি বিচ্ছিন্ন হয়ে তার শরীরের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিল্লাল হোসেনের। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের সালখা গ্রামের স্কুলপড়ুয়া কিশোর আবু সাঈদ (১৪) শনিবার বিকেলে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আবু সাঈদ স্থানীয় নজরুল ইসলামের ছেলে ও নকলা সুইট বার্ড স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে আবু সাঈদ বাড়ির পার্শ্ববর্তী সালখা দক্ষিণপাড়া নতুন মসজিদে আছরের নামাজের আজান দিতে যায়। ওইসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা মসজিদের মাইকের মাইক্রোফোন হাতে নেয়ার সাথে সাথেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।

Need Ads