ads

রবিবার , ১৫ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত

খবর টি পড়েছেন : ২০৯
অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারালেন অস্ট্রেলীয় এ ক্রিকেট কিংবদন্তি। খবর সিএনএনের।

Shamol Bangla Ads

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে এ ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে। তার গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায়। পুলিশ বলছে, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে, শনিবার রাত ১১টার দিকে হার্ভে রেঞ্জ রোডের ওপর দিয়ে গাড়িটি যাচ্ছিল।

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান এক সময়ের আলোচিত এই ক্রিকেটার।

Shamol Bangla Ads

জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথম অভিষেক ঘটে এ অলরাউন্ডারের। ঝাঁকড়া চুলের সাইমন্ডস পরিচিত ছিলেন রয় নামে। একদিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩৩ উইকেট। টেস্টে দুটি শতরানসহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪ উইকেট। বিধ্বংসী ব্যাটার, কার্যকরী বোলার এবং দুর্দান্ত ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। সাইমন্ডস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। এর পর ধারাভাষ্যকার হিসেবে মাইক হাতে তুলে নেন তিনি।

আইপিএলে ডেকান চার্জারের হয়ে ৫৩ বলে ১১৭ রান করে নজর কেড়েছিলেন সাইমন্ডস। পরবর্তী সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় তার সতীর্থ ছিলেন হরভজন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দুবার বিশ্বকাপও জিতেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল পরবর্তী সংবাদ ম্যাথুসের সেঞ্চুরিতে প্রথম দিন এগিয়ে শ্রীলঙ্কা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads