ads

বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

খবর টি পড়েছেন : ৩৮২
প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী জুনে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

Shamol Bangla Ads

আগামী ২ জুন দক্ষিণ কোরিয়া এবং ৬ জুন জাপানের বিপক্ষে খেলবে নেইমার-কৌতিনহোরা। আসন্ন এই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা ফিরে পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস এবং নিউক্যাসেল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।

ব্রাজিলের সবচেয়ে বড় তারকা পিএসজি ফরোয়ার্ড নেইমারের সাথে দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনা রাইটব্যাক দানি আলভেস, লিভারপুল গোলরক্ষক অ্যালিসনের মত তারকারা।

Shamol Bangla Ads

প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের ২৭ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, ওয়েভার্টন।

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মার্কুইনহোস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালেস, দানিলো, দানি আলভেস, আলেক্স টেলেস, আলেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ফিলিপে কৌতিনহো, লুকাস পাকুয়েতা, ক্যাসেমিরো, ফ্রেড, ফ্যাবিনহো ও দানিলো।

ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।

এদিকে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি বাতিল হয়ে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া ইন্টারের পরবর্তী সংবাদ অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads