ads

বুধবার , ১১ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী সময় দিলে জুনেই পদ্মা সেতু উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩০৪
প্রধানমন্ত্রী সময় দিলে জুনেই পদ্মা সেতু উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুনে পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠানো হবে। সরকার প্রধান জুন মাসের যে দিন সময় দেবেন, সেদিনই উদ্বোধন করা হবে। সারসংক্ষেপে শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব করা হবে। বুধবার রাজধানীর বনানী সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভায় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সেতুর উদ্বোধন করা হবে বলে যে গুঞ্জন রয়েছে তা নাকচ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, সেতুমন্ত্রী হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, ২৩ জুন নয়, জুনের শেষে পদ্মা সেতু উদ্বোধন হবে।

গত এপ্রিলে সংসদে প্রধানমন্ত্রী জানান, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ নির্মাধানী পদ্মা সেতু ২০২২ সালের শেষ নাগাদ চালু করতে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। এ বক্তব্যের পর প্রশ্ন তৈরি হয়, জুনে নাকি ডিসেম্বরে সেতু চালু হবে। ওবায়দুল কাদের বলেছেন, ধোঁয়াশার কিছু নেই। সেতুর অল্প কিছু কাজ বাকি। যা চলতি মে মাসে শেষ হবে।

Shamol Bangla Ads

সেতুমন্ত্রী জানান, সংসদসহ বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীর নামে পদ্মা সেতুর নামকরণের দাবি এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী রাজি হচ্ছেন না। তবে তার নামেই সেতুর নামকরণের প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কাছে সেতুর প্রস্তাবিত টোল হার পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে এটি চূড়ান্ত হবে।

ওবায়দুল কাদের জানান, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ টানেল উদ্বোধন সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ হাজারের লাল নোট অচল নয়: বাংলাদেশ ব্যাংক পরবর্তী সংবাদ জুলাইয়ের মধ্যে প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ: গণশিক্ষা…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads