ads

বুধবার , ১১ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ হাজারের লাল নোট অচল নয়: বাংলাদেশ ব্যাংক

খবর টি পড়েছেন : ২১৮
১ হাজারের লাল নোট অচল নয়: বাংলাদেশ ব্যাংক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

১ হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যবানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত।

Shamol Bangla Ads

এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

এরপর বুধবার বিকেলে বাংলাদেশের ব্যাংকের সহকারী মুখপাত্র মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১ হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে র পর অচল হিসেবে গণ্য হবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।’

Shamol Bangla Ads

‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১ হাজার টাকার লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি।’ জনসাধারণকে এমন গুজব বা তথ্য আমলে না নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিআইজি পদে পদোন্নতি পাচ্ছেন ৩৪ জন পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী সময় দিলে জুনেই পদ্মা সেতু উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads