ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পুলিশে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২৫, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ

পুলিশী সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রম চালু করা হয়েছে। ২৪ এপ্রিল রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী বডি ওর্ন ক্যামেরা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রশিক্ষণ শেষে বিকেলে পুলিশ সদস্যদের মাঝে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর জেলায় প্রাথমিকভাবে ৫ থানায় ১১টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি ও জেলা গোয়েন্দা পুলিশের জন্য ১টি বডি ওর্ন ক্যামেরা সংযোজিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্যামেরা সংযুক্ত করা হবে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী জানান, পুলিশের ইউনিফর্মের সাথে সংযুক্ত এই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে আশা করছি।

Need Ads