শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলার ৩ ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

২৪ এপ্রিল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চরশেরপুর, কামারেরচর ও চরমোচারিয়া ইউনিয়ন ঘুরে ঘুরে ওইসব শাড়ি বিতরণ করেন তিনি।
শাড়ি বিতরণকালে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




