ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক ইউনিয়নের প্রথম সভা ও ইফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১৬, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

শেরপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা ও রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেটস্থ হোটেল আলীশানে আয়োজিত সভায় ইউনিয়নের সদস্য তালিকাভূক্তি চূড়ান্তকরণে সদস্যদের স্ব-স্ব গণমাধ্যমের নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী ১৮ এপ্রিলের মধ্যে জমাদান, নিবন্ধনপ্রাপ্তিতে তৎপরতা বাড়ানো এবং নিউমার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে দ্রুত বসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি জাতীয় দিবসে সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে সভায় সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। সংগঠনের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল হাশিম, সিনিয়র নির্বাহী মলয় মহন বল, আনিসুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক ফারহানা পারভীন মুন্নী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল মুরাদ, নির্বাহী সদস্য বিপ্লব দে কেটু প্রমুখ। ওইসময় সম্পাদকমণ্ডলীর সদস্য বুলবুল আহম্মেদ, সিনিয়র সদস্য জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, কাজী মাসুম, আল-আমিন আলিম, সুলতান হোসাইন, মুক্তার হোসেন ও সোহাগী আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বসার ব্যবস্থাকরণের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি নির্বাহী সদস্য শিল্পপতি আনিসুর রহমান, রফিকুল ইসলাম আধার, সাবিহা জামান শাপলা ও ফারহানা পারভীন মুন্নী সহায়তার ঘোষণা দেন।

পরে এক ইফতার মাহফিলে শরিক হন নেতৃবৃন্দসহ সকল সদস্য।

Need Ads