কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন

খবর টি পড়েছেন : ২৫১
কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

Shamol Bangla Ads

এদিকে আজ শনিবার সকালে ইউক্রেনের বেশির ভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সও বিস্ফোরণের সত্যতা যাচাই করতে পারেনি।

গত বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালায় ইউক্রেন। এরপরই কিয়েভে হামলা জোরদারের হুমকি দেয় মস্কো।
যুদ্ধজাহাজ ক্ষতির কথা স্বীকার মস্কোর, কিয়েভে হামলার হুমকিযুদ্ধজাহাজ ক্ষতির কথা স্বীকার মস্কোর, কিয়েভে হামলার হুমকি

Shamol Bangla Ads

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো ইউক্রেনীয় সেনাসদস্য নিহত ও ১০ হাজারের মতো আহত হয়েছেন।

তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনাসদস্য নিহত হয়েছেন। যদিও মস্কো গত মাসে বলেছিল যে ১ হাজার ৩৫১ রুশ সেনাসদস্য নিহত ও ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে ক্যাব্‌ল কার দুর্ঘটনায় নিহত ৩, শূন্যে ঝুলে… পরবর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের মৃত্যু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads