ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত বেড়ে ২

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

সৌদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এছাড়া এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয়; অপরজন সৌদির নাগরিক। ২২ অক্টোবর বৃহস্পতিবার সৌদির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

গতকাল বুধবার সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। তবে এ হামলায় তারা ড্রোন নাকি মিসাইল ব্যবহার করেছে সেটি জানায় সৌদি কর্তৃপক্ষ। যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর কয়েকজন সামান্য আহত হয়েছেন।

কর্তৃপক্ষ বলেছে, হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরাপত্তাবাহিনীকে নিয়ে এখন নিরূপণ করা হচ্ছে। আর অল্প সময়ের মধ্যে বিমানবন্দরটিতে আবারও প্লেন ওঠানামা স্বাভাবিক হয়ে যায় বলে উল্লেখ করেছে তারা।

Shamol Bangla Ads

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি প্লেন অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই প্লেনে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদিতে হামলা চালায়। তারা দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগারকে টার্গেট করে। অপরদিকে সৌদি জোট হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সূত্র: আলজাজিরা

Need Ads