দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৪৫
দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে দেখা দেওয়া বন্যায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিান চালাচ্ছে উদ্ধারকারীরা। ১৫ এপ্রিল শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকা ওই কথা জানান।

Shamol Bangla Ads

সাইফো হ্লোমুকা বলেন, দুঃখজনক হলেও বন্যায় প্রাণহানি বাড়ছে। আমরা এখন পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।

এদিকে, আকস্মিক দেখা দেওয়া ওই বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৫৫ জন। তাদের উদ্ধারে জোর অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

Shamol Bangla Ads

জানা গেছে, গত সোমবার থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন পরবর্তী সংবাদ পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads