ads

মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ক্যাব্‌ল কার দুর্ঘটনায় নিহত ৩, শূন্যে ঝুলে আছে ৮ জন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলার ক্যাব্‌ল কার দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। ঘটনার ৪০ ঘণ্টা পরেও এখনো শূন্যে ঝুলে আছে আটজন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

Shamol Bangla Ads

দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনী, সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সম্মিলিত অভিযান চালাচ্ছে।

কর্মকর্তারা জানান, ড্রোনের সাহায্যে আটকে পড়াদের পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় উদ্ধারের সময় একজন হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে।

Shamol Bangla Ads

গত রোববার ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়েতে দুটি ক্যাব্‌ল কারের ধাক্কা লাগে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!