ads

বৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১৪, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ

শেরপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের বেশ কয়েকজন খ্যাতিমান অঙ্কনশিল্পী অংশ নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, আঁচড়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক আল আমিন রাজু প্রমুখ।

এদিকে একইদিন দুপুরে একুশে টেলিভিশনের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তারা আগামী দিনে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভি নানা অনুষ্ঠানমালায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

এর আগে সকালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

Need Ads