শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। , শোভাযাত্রা’টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূইয়া। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন,ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ আবুল হাসেম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী আকন্দ বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।




