শেরপুর শহরের শেখহাটি মহল্লার বিশিষ্ট পল্লী চিকিৎসক ও সমাজসেবক খন্দকার সালেহ আহমেদ রেজু (৬৪) আর নেই। তিনি ৯ এপ্রিল শনিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শেখহাটিসহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের চাচাশ্বশুর এবং সাংবাদিক সোলায়মান খান মজনু ও মো. ফরিদুজ্জামানের ভগ্নিপতি।

এদিকে একইদিন বাদ যোহর শেখহাটি খন্দকারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, স্থানীয় পৌর কাউন্সিলর রহমত আলী ও মরহুমের ছোটভাই জাতীয় সংসদের কর্মচারী খন্দকার আব্দুস শুকুর রঞ্জু।
জানাজায় প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক সোলায়মান খান মজনু ও শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান খানসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।




