ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চমক ফ্যাশনের উদ্বোধন করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ

শেরপুরে নতুন আঙ্গিকে অত্যাধুনিক তৈরি পোশাকের দোকান চমক ফ্যাশনের উদ্বোধন করা হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের শহীদ বুলবুল সড়কস্থ শহীদ আব্দুল রশিদ মার্কেটে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ওই দোকানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা গার্মেন্ট মালিক সমিতির সাবেক সভাপতি মাশুকুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জুয়েল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চমক ফ্যাশনের স্বত্ত্বাধিকারী আকিবুর রহমান আকিব। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এই ফ্যাশন হাউজে ক্রেতারা সুলভ মূল্যে পাবেন নিত্যনতুন ডিজাইনের রংবেরঙের পোশাক।

Need Ads