বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পাওয়ায় সমিতির সভাপতি খুরশেদ আলম সংবর্ধিত
রাজধানী ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির সংবর্ধনা, অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ সেতু ভবনের বিএডিসি অডিটোরিয়াম কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে শ্রীবরদী-ঝিলাইগাতী কল্যাণ সমিতির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার এ্যাডমিরাল মো. খুরশেদ আলমকে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এ্যাক্সিলেন্ট এ্যাওয়ার্ড-২০২০ পাওয়ায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে সমিতির নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার এ্যাডমিরাল খুরশেদ আলম। পরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি, সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম, এসডিএফ’র চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফ আলী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সহ-সভাপতি, যুগ্ম সচিব ও বাংলাদেশ হাইটেক পার্কের পরিচালক এ এন এম শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইবনে সিনা হাসপাতালের চীফ কার্ডিয়াক ডা. জাকির হোসেন, পুলিশ কমিশনার মো. শহিদউল্লাহ, তথ্য্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মালেক মল্লিকসহ সমিতির কার্যনিবাহী কমিটির সদস্যসহ প্রায় ৩শ সদস্য অংশ নেন। পবিএ কুরআন তেলায়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভা পরিচালনা করেন সদস্য সচিব, অনুষ্ঠান বাস্তবায়ন উপ কমিটি, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে বক্তারা শেরপুর জেলায় রেলপথ, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের কাছে দাবি জানানোর বিষয়ে আশ্বস্ত করেন। বক্তারা আরও বলেন, আমরা সবাই মিলে শ্রীবরদী-ঝিনাইগাতীর উন্নয়নে এক সাথে কাজ করতে চাই। যা এ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।




