ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সমাজকল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তা পেল ১০৬ দুঃস্থ-অসহায় মানুষ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরে সমাজকল্যাণ পরিষদের চিকিৎসা সহায়তা পেয়েছেন ১০৬ জন দুঃস্থ ও অসহায় মানুষ। ৩ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ক্যান্সারসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত দুঃস্থ রোগীদের মাঝে মাথাপিছু ৫০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার সমাজসেবার পরিধি অনেক বাড়িয়েছে। তারই আওতায় অসহায়-দুঃস্থ পরিবারের দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত সদস্যরাও আর্থিক সহায়তা পাচ্ছেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ও সমাজকল্যাণ পরিষদের সদস্য সচিব এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের সদস্য ছানুয়ার হোসেন ছানু, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির নির্বাহী সদস্য কবি তালাত মাহমুদ ও সাংবাদিক জুবায়ের রহমান প্রমুখ।

সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২১-২০২২ অর্থবছরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আওতায় জেলায় দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১০৬ জন দুঃস্থ ও অসহায় রোগীর মাঝে ৫৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এর আগে প্রথম ধাপে আরও ৫৩ জনকে দেওয়া হয়েছে ২৬ লাখ ৫০ হাজার টাকার সহায়তার চেক। এছাড়া আগামী জুন মাসে চতুর্থ পর্যায়ের আওতায় আরও ১৫৯ জনকে দেওয়া হবে একই সহায়তা।

Need Ads