ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাহে রমজান উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

‘আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে মাহে রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৩ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই র‌্যালিটি জেলা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ফজলুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে মুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

Need Ads