ads

শনিবার , ২৬ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

শেরপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হুমায়ুন কবির (২১) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও ৪ যাত্রী। ২৬ মার্চ শনিবার দুপুরে শহরের তাতালপুর এলাকার আয়েশা-আবেদ ফাউন্ডেশনের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার শাহা আলমের ছেলে। তিনি পেশায় সেনা সদস্য ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টার দিকে হুমায়ুন কবির শেরপুর শহর থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে গড়জরিপা যাচ্ছিলেন। পথিমধ্যে তাতালপুর বাজারের একটু সামনে আয়েশা-আবেদ ফাউন্ডেশনের সামনে শেরপুর-ঝিনাইগাতী সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান এবং আহত হন সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় আহত আরও তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads