শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) ৪২৯ জন দুস্থ নারীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

১ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইগাতী সদর ইউপির হলরুমে এসব চাল বিতরণ করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন।
ভিজিডির চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহানাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, মো. শহিদুল ইসলাম, আজিজল হক, ফারুক হোসেন, মো. জহুরুল ইসলাম প্রমুখ।

সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদৎ হোসেন বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভিজিডি প্রকল্পের আওতায় আমার ইউনিয়নের ৪২৯ জন দুস্থ নারীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।




