ads

বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগ : ইন্টারকে ২-০ গোলে হারালো লিভারপুল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১:২৯ অপরাহ্ণ

রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর অসাধারণ গোলে জয়ে ফিরল লিভারপুল। ১৬ ফেব্রুয়ারি বুধবার রাতে সান সিরোয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

Shamol Bangla Ads

ফিরমিনো দলকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি ডি বক্সের কাছ থেকে শট করে গোল করেন সালাহ। গোলশূন্য কাটে প্রথমার্ধ। বল দখলে প্রায় সমানে সমান ছিল দুদল। তবে গোলের উদ্দেশ্যে শট বেশি নেয় লিভারপুল। তাদের ৯টির বিপরীতে ইন্টার ৩টি শট নেয়, যদিও কারোর শটই গোল আসেনি।

খেলার সপ্তম মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। কিন্তু গোল করতে ব্যর্থ হন সালাহ। ১০ মিনিটে একটি সুযোগ পান ইন্টার মিলানের হাঁকান কালহানোগ্লু। সতীর্থ ইভান পেরিসিচের ক্রস ডিবক্সে পেয়ে শট নেন তিনি। কিন্তু ক্রসবারে লেগে মাঠে ফেরে বল। বল ক্লিয়ার না করে ৩০ ও ৩৩তম মিনিটে দুবার গোলরক্ষককে ব্যাকপাস দিয়ে বিপদ ডেকে আনতে যাচ্ছিল ইন্টার। কোনোমতে বেঁচে যায় তারা।

Shamol Bangla Ads

খেলার ৪০তম মিনিটে সুযোগ আসে লাউতারো মার্টিনেসের সামনে। তবে শট নিতে একটু সময় নিয়ে ফেলেন তিনি। সেই সুযোগে দলকে রক্ষা করেন অ‍্যান্ডি রবার্টসন। পরের মিনিটে কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করলেও গোল করতে পারেনি স্বাগতিকদের মিলান স্ক্রিনিয়ার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরে ইন্টার মিলানের। ৬০তম মিনিটে বল জালেও পাঠায় তারা। কিন্তু এদিন জেকো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে গোল করেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো।

খেলার ৮৩তম ব‍্যবধান গোল করেন সালাহ। ট্রেন্ট অ‍্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে গোলের জন‍্য শট নেন মিশরের এই স্ট্রাইকার। ইন্টারের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টে বল জড়ায় জালে। বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।

আগামী ৮ মার্চ অ‍্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। এই জয়ের ফলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেলো সালাহর দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!