ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল : বরিশালের প্রতিপক্ষ কে হচ্ছে, চট্টগ্রাম নাকি কুমিল্লা?

খবর টি পড়েছেন : ২৪৩
বিপিএল : বরিশালের প্রতিপক্ষ কে হচ্ছে, চট্টগ্রাম নাকি কুমিল্লা?
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এখন অপেক্ষা প্রতিপক্ষের। শিরোপা নির্ধারণী ম্যাচে কে হচ্ছে বরিশালের প্রতিপক্ষ? চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স? উত্তর জানা যাবে আজ। ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে দল দুটি লড়বে একে অপরের বিপক্ষে। একটির শক্তি অভিজ্ঞতা আর আরেকটি তারুণ্যে নির্ভরতা টুর্নামেন্টে এই কুমিল্লা ও চট্টগ্রামের যাত্রা সম্পূর্ণ ভিন্ন। বিপিএলের ফাইনালে ওঠার মহারণে এবার মুখোমুখি তারা।

Shamol Bangla Ads

প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসে কুমিল্লা। অন্যদিকে এলিমেনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে বিদায় করে উঠে আসে চট্টগ্রাম। রাউন্ড রবিন লিগে ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছিল ইমরুলের দল। আর আফিফের দল সমান ৫টি করে ম্যাচে জিতে ও হারে।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলা কুমিল্লা শেষ দিকে এসে যেন খেই হারিয়ে ফেলে। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হারের পর একই ফল বরণ করতে হয় প্রথম কোয়ালিফায়ারেও। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেখিয়েছে খাদের কিনারা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। অধিনায়ক বদল নিয়ে বিতর্কের মাঝে একের পর এক হার, সবকিছুকে পেছনে ফেলে তারা এখন টুর্নামেন্ট সেরার দৌড়ে আছে।

Shamol Bangla Ads

ফাইনালে ওঠার এই সুযোগ কাজে লাগাতে চায় কুমিল্লা। দলটির ওপেনার মাহমুদুল হাসান জয় বলেন, ‘আসলে তেমন কোনো পরিকল্পনা নাই। আমরা শেষ ম্যাচটা তেমন ভালো ক্রিকেট খেলিনি। এটা আমাদের আরেকটা সুযোগ। এটা কাজে লাগাতে পারলে ফাইনাল খেলার সুযোগ হবে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন কালকের ম্যাচটা জিততে পারি।’

এদিকে, বাঁচা মরার লড়াইয়ে কোনো ছাড় দিতে চায় না চট্টগ্রাম। দলটির অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী বলেন, ‘কালকের ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা বলতে সবচেয়ে বড় পরিকল্পনা হলো জেতা। বং আমরা জেতার জন্যই মাঠে নামবো। মরা বিগত ৩ টা ম্যাচ অসাধারণভাবে খেলেছি এবং প্রত্যেকটা খেলোয়াড় তার শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু ডু অর ডাই ম্যাচ আমরা সেটাই চেষ্টা করবো। যাতে আমরা একটা ভালো জয় নিয়ে ফাইনালে যেতে পারি।’ তবে কুমিল্লার বিপক্ষে চলতি আসরে দুবারের দেখায় প্রত্যেকবারই হারতে হয়েছে। সবশেষ ৫ দেখায় জয়ের পাল্লা ভারী কুমিল্লারই। তিনবার তারা হাসিমুখে মাঠ ছেড়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মাহিদুল অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশ : উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের বরিশাল পরবর্তী সংবাদ চ্যাম্পিয়নস লিগ : ইন্টারকে ২-০ গোলে হারালো লিভারপুল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads