ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে কোক স্টুডিও বাংলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬১
দেশে কোক স্টুডিও বাংলার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যাঁরা গান ভালোবাসেন, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার গানে ও সুরে মুগ্ধতা খুঁজে বেড়ান, তাঁদের জন্য এই শীতে উষ্ণ সুখবর। ফিউশন গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া প্ল্যাটফর্ম কোক স্টুডিওতে এবার শোনা যাবে বাংলাদেশের শিকড়ের গান। আর সেগুলো গাইবেন এ দেশেরই শিল্পীরা।

Shamol Bangla Ads

এ মাসের মধ্যভাগে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের গানগুলো প্রকাশ পাওয়া শুরু হবে। এ সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশের মধ্য দিয়ে আয়োজনটির যাত্রা শুরু হলো সোমবার। থিম সং গেয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।

এখন থেকে কোকা-কোলা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ের মাধ্যমে সংগীতপ্রেমীরা এই ফিউশনধর্মী প্ল্যাটফর্মের গানগুলো শুনতে ও দেখতে পারবেন।

Shamol Bangla Ads

যেমন হবে কোক স্টুডিও বাংলা
জনপ্রিয় কিছু গান নিয়ে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা প্রথম সিজন। গানগুলো গেয়েছেন মমতাজ, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, কনা, সামিনা চৌধুরী, মিজানসহ একঝাঁক তারকা। আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিশ্রুতিশীল কিছু কণ্ঠ।

প্রথম সিজনে গান থাকছে ১০টি। এর পাশাপাশি বিভিন্ন উৎসব উদ্‌যাপন উপলক্ষে প্রকাশ করা হবে বাড়তি আরও কয়েকটি গান। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছেন, প্রথম সিজনে বাংলাদেশের সেরা কিছু সৃষ্টিকে তুলে ধরা হবে। বাংলা গানের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে, এমন কিছু গানই বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে পার্বত্য অঞ্চলের প্রচলিত কিছু গানও থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিয়ে করলেন অভিনেত্রী সারিকা পরবর্তী সংবাদ অপু-বাপ্পির শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তি পাবে দেশের বাইরেও

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads