ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করলেন অভিনেত্রী সারিকা

খবর টি পড়েছেন : ১৯৪
বিয়ে করলেন অভিনেত্রী সারিকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ে করেছেন। তার স্বামীর নাম বি আহমেদ রুহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

Shamol Bangla Ads

সারিকার বিশ্বস্ত সূত্র বলছে, গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। নিজের বিয়ের বিষয়টি আলোচনায় আনতে চাচ্ছেন না এ শোবিজ তারকা। যে কারণে ঘটা করে সবাইকে জানিয়ে বিয়ের আয়োজন সারেননি। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজেও কোনো পোস্ট দেননি এ অভিনেত্রী।

জানা যায়, এটি সারিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালের ১২ সাত ১২ আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী। ৭ বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পড়ান সারিকা।
বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসারে ভেঙে যায়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তির আগেই ২৫০ কোটি রুপি ঘরে তুলল প্রভাস-পূজার… পরবর্তী সংবাদ দেশে কোক স্টুডিও বাংলার উদ্বোধন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads