ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপু-বাপ্পির শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তি পাবে দেশের বাইরেও

খবর টি পড়েছেন : ১৯২
অপু-বাপ্পির শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তি পাবে দেশের বাইরেও
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত না হলেও ১২ ফ্রেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে সিনেমাটির। তারও আগে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।
১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চুর জীবনের শেষ অভিনীত সিনেমা হিসেবে বিশেষভাবে তাঁকে স্মরণ করছি। ভালোবাসা দিবসে দর্শকেরা যে রকমের সিনেমা দেখতে চান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের সিনেমা। আমাদের প্রতিটি সিনেমাই বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করা হয়ে থাকে। এটিও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। দেশের বাইরে প্রথম প্রিমিয়ার হবে যুক্তরাষ্ট্রে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির প্রিমিয়ার শো হবে, মুক্তি পাবে।’

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটি দর্শককে বিনোদিত করবে এটা নিশ্চিত। তাই এটি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা।’
বাপ্পি চৌধুরী বলেন, ‘দেশের বাইরে ছবি রিলিজ হলে প্রবাসী বাঙালিরা উপভোগ করতে পারেন। সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে। এটা নিঃসন্দেহে সবার জন্যই আনন্দের খবর।’

Shamol Bangla Ads

তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে কোক স্টুডিও বাংলার উদ্বোধন পরবর্তী সংবাদ এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads