ads

মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ দলে জাহানারা ফেরায় স্বস্তিতে জ্যোতি

খবর টি পড়েছেন : ২৪৩
বিশ্বকাপ দলে জাহানারা ফেরায় স্বস্তিতে জ্যোতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নারীদের কমনওয়েলথ গেমস বাছাইয়ের দলে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন পেসার জাহানারা আলম। অভিজ্ঞ এই পেসারকে দলে পাওয়ায় বোলিং বিভাগ নিয়ে ভরসা পাচ্ছে নারী দল, আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

Shamol Bangla Ads

শৃঙ্খলাভঙের অভিযোগে কমনওয়েলথ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা। দলের অভিজ্ঞ এই ক্রিকেটার দলে ফেরায় বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলার। সুতরাং তার স্কোয়াডে থাকা মানে অন্যতম একটা ভরসা।’

নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে বোলিংয়ে দারুণ করেছেন জাহানারা। দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন। তবে বাকি দুই ম্যাচে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ ওভারে ১.৭৫ ইকোনমি রেটে ৩ উইকেট নেন তিনি। জাহানারা দলে ফেরাতে এখন নারীদের বোলিং বিভাগ যে আরও শক্তিশালী হবে, সেটাই বলছিলেন জ্যোতি, ‘বোলিং ইউনিটে তিনি আমাকে সব সময় সহায়তা করেন। আমি অত্যন্ত খুশি যে তিনি আবার দলে ফিরেছেন।’

Shamol Bangla Ads

জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন জাহানারা-সালমারা। আগামী মাসের মার্চে নিউজিল্যান্ডে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইপিএলের নিলাম তালিকায় বাংলাদেশের ৫ জন পরবর্তী সংবাদ নারী ক্রিকেট দলে করোনার হানা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads