ads

মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলের নিলাম তালিকায় বাংলাদেশের ৫ জন

খবর টি পড়েছেন : ১৯০
আইপিএলের নিলাম তালিকায় বাংলাদেশের ৫ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল পঞ্চদশ আসরের নিলাম।

Shamol Bangla Ads

নিলামের জন্য মোট ৫৯০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৫৯০ ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন যারা এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগি সদস্য দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়। তালিকায় আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ৪৮জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়। সেখানে বাংলাদেশের ২জন, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যধারী ক্রিকেটারদের তালিকায়।

Shamol Bangla Ads

সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার হলেন লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নাম্বার সেটে, তাসকিনকে রাখা হয়েছে ৩১ নাম্বার এবং শরীফুলকে রাখা হয়েছে ৩৯ নাম্বার সেটে।
৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী ক্রিকেটার আছেন। সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩৪ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার। আফগানিস্তানের রাখা হয়েছে ১৭ জনকে।

এই ৫৯০ জন ক্রিকেটারকে দলে ভেড়াতে লড়াই করবে নতুন নেওয়া দুইটিসহ আইপিএলের ১০ দশ। দলগুলো হলো- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কোলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দারাবাদ এবং টিম আহমেদাবাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরাজের অপেশাদারি মনোভাব ভবিষ্যতে মেনে নিবে না বিসিবি পরবর্তী সংবাদ বিশ্বকাপ দলে জাহানারা ফেরায় স্বস্তিতে জ্যোতি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads