ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেনিয়াকেও গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

খবর টি পড়েছেন : ২১২
কেনিয়াকেও গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাহিদার স্পিন বিষে নীল কেনিয়া

Shamol Bangla Ads

মালয়েশিয়ার পর কেনিয়াকেও গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা। কমনওয়েথ গেমস ২০২২ এর বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে নাহিদা আক্তারের বোলিংয়ে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট কেনিয়া। তার আগে ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে ৬ উইকেটে ১২৫ রান করেন নিগার সুলতানারা। ৮০ রানে জয় পায় বাংলাদেশ।

বুধবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মারসিলিন ওচিয়েংয়ের জোড়া আঘাত আর কুইন্টর আবেল নবম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখেন।

Shamol Bangla Ads

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। তারা ১১ ওভার একসঙ্গে জুটি গড়ে অপরাজিত ছিলেন, যোগ করেন ৭৫ রান। সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

আবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন, ওচিয়েং পান দুটি উইকেট।

২০ ওভারে ১২৬ রানের লক্ষ্যে নেমে নাকানিচুবানি খায় কেনিয়ার ব্যাটসম্যানরা। প্রথম তিন ওভারে ১২ রানের মধ্যে নেই ৩ উইকেট। তারপর নাহিদার স্পিন জাদু। সপ্তম ওভারে অধিনায়ক মার্গারেট এনগোচেকে এলবিডাব্লিউ করেন। নবম ওভারে জোড়া আঘাতে এস্থার ওয়াচিরা ও ওচিয়েংকে ফেরান নাহিদা। পরের দুই ওভারে শেষটিসহ আরো দুটি উইকেট নেন। ১৩তম ওভারে ল্যাভেন্ডাহ ইদাম্বোকে ফিরতি ক্যাচ ধরে টি-টোয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেটের মালিক হন তিনি।

৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন।

আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ। পাঁচ দলের এই রাউন্ড রবিন লিগের শীর্ষ দলটি পাবে কমনওয়েলথ গেমসের টিকিট। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনুশীলনে নেমে ইনজুরিতে মাশরাফি পরবর্তী সংবাদ ভারত-নিউজিল্যান্ডকে পিছু হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads