ads

মঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের নারীদের শুরু

খবর টি পড়েছেন : ২১৪
মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের নারীদের শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। কুয়ালালামপুরে স্বাগতিকদের মাত্র ৪৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। মাত্র ৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মেয়েরা।

Shamol Bangla Ads

জানা যায়, ওপেনিং জুটি থেকে আসে ৩৮ রান। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে শামামী সুলতানা আউট হলে ভাঙে প্রথম উইকেট জুটি। জয় থেকে যখন ৬ রান দূরে তখন আউট হন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। এ বাঁহাতি ব্যাটার ১৬ বলে করেন ১৪ রান।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ ও ফারজানা হক ৭ রানে অপরাজিত থেকে ১২ ওভার আগেই খেলা শেষ করেন।

কিনরারা একাডেমি ওভাল মাঠে সকালে টস জিতে আগে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। সালমা-রুমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রানের দিকে ছুটতে পারেনি স্বাগতিকরা। ২০ ওভার খেলেও দলীয় পঞ্চাশও করতে পারেনি। তারা হারায় ৯ উইকেট।

Shamol Bangla Ads

৪ ওভারে মাত্র ৪ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ। টি-টুয়েন্টিতে অভিষিক্ত পেস বোলার সুরাইয়া আজমিন ছন্দা ৪ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট।

সালমা খাতুন, রিতু মনি ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মদ্রিচ-বেনজেমার গোলে সুপার কাপ জিতলো রিয়াল মাদ্রিদ পরবর্তী সংবাদ করোনায় আক্রান্ত নাইমুর রহমান দুর্জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads