ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল মাতাতে আসতে শুরু করেছেন বিদেশিরা

খবর টি পড়েছেন : ১৭০
বিপিএল মাতাতে আসতে শুরু করেছেন বিদেশিরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর মাত্র ৫ দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগ। এরই মধ্যে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা।

Shamol Bangla Ads

আজ (রোববার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ তারকা ব্যাটার উইল জ্যাকস। শনিবার এসেছিলেন দলটির হেড কোচ পল নিক্সন।

এদিকে ফরচুন বরিশালের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের পাঁচ বিদেশি ক্রিকেটার আগমনের সূচি। সোমবার (১৭ জানুয়ারি) সকালে আসবেন চ্যাম্পিয়নখ্যাত ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। একইদিন রাতে ঢাকায় পা রাখবেন দলটির ইংলিশ তারকা জ্যাক লিন্টট।

Shamol Bangla Ads

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে আছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলও। তবে তাকে প্রথম থেকেই পাচ্ছে না বরিশাল। আগামী শনিবার (২২ জানুয়ারি) রাতে বিপিএল খেলতে আসছেন গেইল। তার স্বদেশি পেসার আলঝারি জোসেফ আসবেন বুধবার।

বরিশালের পঞ্চম বিদেশি, সময়ের অন্যতম সেরা স্পিনার আফগান মুজিব উর রহমান বাংলাদেশে আসবেন আগামী সপ্তাহের বুধবার (২৬ জানুয়ারি)। আপাতত বরিশাল স্কোয়াডে রয়েছেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আজ থেকে অনুশীলন শুরু করেছে তারা।

প্রথমবারের মতো বিপিএল খেলার অপেক্ষায় থাকা উইল জ্যাকসকে আজ স্বাগত অভ্যর্থনা জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলম। ঢাকায় পা রেখেই নিজের উত্তেজনার কথা জানিয়েছেন উইল জ্যাকস।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ধন্যবাদ আমাকে দলে নেওয়ার জন্য। এখানে আমি প্রথমবারের মতো খেলবো। অনেক বড় তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলবো। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। এই দলে অনেকই আছেন যারা অনেক দিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো। খুবই ভালো লাগছে।’

মূলত টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত হলেও অফস্পিনটাও ভালো জানেন ২৩ বছর বয়সী উইল জ্যাকস। এখন পর্যন্ত ৬৪ টি-টোয়েন্টি ম্যাচের ৫৭ ইনিংসে প্রায় ১৫৫ স্ট্রাইক রেটে ১২৯৯ রান করেছেন তিনি। হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ১৮টি, ইকোনমি ৭.১৭।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হার দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের পরবর্তী সংবাদ মদ্রিচ-বেনজেমার গোলে সুপার কাপ জিতলো রিয়াল মাদ্রিদ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads