ads

মঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের বিপক্ষে মাহমুদউল্লাহর পরাজয়

খবর টি পড়েছেন : ২৬১
সাকিবের বিপক্ষে মাহমুদউল্লাহর পরাজয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে আজ সাকিবের মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছিল মাহমুদউল্লাহর উত্তরাঞ্চল। সাকিব ব্যাট হাতে আজও ব্যর্থ। তবে বল হাতে ভালো করেছেন। তাঁর দলের কাছে ২৮ রানে হেরে গেছে মাহমুদউল্লাহ বাহিনী। এর মাধ্যমে পরপর দুই ম্যাচ জিতে ইনডিপেনডেন্স কাপের ফাইনাল নিশ্চিত করল মধ্যাঞ্চল।

Shamol Bangla Ads

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চলের শুরুটা দারুণ হয়েছিল। মিজানুর রহমান ও আবদুল মজিদের সঙ্গে জুটি গড়ে মধ্যাঞ্চলের শক্ত ভিত গড়েন ৬০ বলে ৪০ রান করা সৌম্য সরকার। চারে নামা সাকিব অবশ্য আজ প্রথম ম্যাচের তুলনায় সাবলীল ছিলেন। ৩৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাকিব আউট। এরপর ৫৫ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। ৩২ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আল আমিন।

মধ্যাঞ্চলের ২৬২ রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন উত্তরাঞ্চলের ওপেনার তানজিদ হাসান। পারভেজ হোসেন ও নাঈম ইসলাম ৮৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। কিন্তু পারভেজ বাজে শট খেলে ৩০ রানে আউট হন। মার্শাল আইয়ুবও বেশিক্ষণ টিকতে পারেননি।

Shamol Bangla Ads

নাঈম ৭২ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে আউট হলে জয়ের বাকি আশাটুকুও হাওয়ায় মিলিয়ে যায়। শামীম হোসেন ও আকবর আলী চেষ্টার পরও ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রানের বেশি তুলতে পারেনি উত্তরাঞ্চল। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয়, ১ উইকেট নেন সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অনুর্ধ্ব-১৬ দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পরবর্তী সংবাদ টি-টোয়েন্টিতে আইসিসির নতুন নিয়ম

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads