ads

মঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের সিভিল সার্জনকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১১, ২০২২ ৯:১০ অপরাহ্ণ

পদোন্নতিজনিত বদলির কারণে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফকে জেলা প্রশাসনের তরফ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ও ডা. খাইরুল কবীর সুমনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, কিছুদিন আগে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পান।

Need Ads