ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা সদর হাসপাতালে আগুন ॥ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১২, ২০২২ ১:৩১ অপরাহ্ণ

শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হাসপাতালের পাশেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় থাকায় দ্রুতসময়ে আগুন নিভিয়ে ফেলায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালের ২ শতাধিক রোগী ও স্টাফরা। ১২ জানুয়ারি বুধবার সকাল পৌণে ১১টার দিকে হাসপাতালের দুতলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌণে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দুতলায় ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এদিকে আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের অনেকেই আতঙ্কে নিচে নেমে আসেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে দ্রুততম সময়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত হাসপাতালের দুতলায় ময়লা-আবর্জনার স্তুপে কেউ সিগারেট খেয়ে টুকরা ফেলেছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে গেলে বড় বিপদ হতে পারতো।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, হাসপাতালের ময়লা-আর্বজনা একটি বড় পাইপের সাহায্যে নিচে ফেলা হয়ে থাকে। ওই পাইপের সাথে প্রত্যেক তলায় সংযোগ রয়েছে। দুতলায় ওই সংযোগ পাইপের পাশে ময়লাগুলো নিচে ফেলার জন্য জমিয়ে রাখা হয়েছিল হয়তো কেউ জ্বলন্ত সিগারেটের টুকরা সেখানে ফেলায় ময়লার কাগজে আগুন ধরে যায়। এটি বড় কোন আগুন না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।

Need Ads