ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

খবর টি পড়েছেন : ১৪২
এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লিগ ওয়ানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের নৈপুণ্যে মোনাকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। অন্যদিকে, স্কোর করতে না পারলেও একটি গোলে এসিস্ট করেছেন লিওনেল মেসি। অন্য গোলটি পেনাল্টি থেকে এসেছে। ১২ ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ১২ মিনিটের সময়ই প্রথম গোলের দেখা পায় পিএসজি।

Shamol Bangla Ads

দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে এমবাপ্পের পায়ে বল ঠেলে দেন মেসি। সেটিকে জালে পাঠাতে কোনো ভুল করেননি ফরাসি উইঙ্গার। এর মধ্য দিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে।

পরে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ডি-বক্সের ভেতর আনহেল ডি মারিয়াকে ফাউল করে বসেন মোনাকোর ডিফেন্ডাররা। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করলেন না। ৪৫ মিনিটে পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধে গোলশূন্যই থেকেছে উভয় দল।

Shamol Bangla Ads

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো ফরাসি জয়ান্ট পিএসজি। আর দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেইর পয়েন্ট ১৭ ম্যাচে ৩২।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিবাহবার্ষিকীতে সাকিব-শিশিরের যুগলবন্দী পোস্ট পরবর্তী সংবাদ সাকিবের দেশসেরা একাদশে অধিনায়ক বাশার, তিনে আশরাফুল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads