ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের দেশসেরা একাদশে অধিনায়ক বাশার, তিনে আশরাফুল

খবর টি পড়েছেন : ১৪৪
সাকিবের দেশসেরা একাদশে অধিনায়ক বাশার, তিনে আশরাফুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের ক্রিকেটে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার দারাজ এর ফেসবুক লাইভে এই একাদশ ঘোষণা করেন সাকিব।

Shamol Bangla Ads

বাছাইকৃত এই একাদশে আছেন সাবেক তিন ক্রিকেটার। তারা হলেন, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার। সাকিব নিজেকেও রেখেছেন এই একাদশে।

বাছাইকৃত এই একাদশের অধিনায়ক হিসেবে সাকিবের ভরসা হাবিবুল বাশারের ওপর। যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন পজিশনে রাখবেন, তা জানাননি সাকিব। এছাড়াও একাদশে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে মোহাম্মদ রফিকের সঙ্গে রেখেছেন নিজেকে।

Shamol Bangla Ads

পাশাপাশি বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন তামিম ও বেলিমকে। তিনে ঠাই দিয়েছেন আশরাফুলকে। চারে নিজেকেই রেখেছেন সাকিব। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’

একনজরে সাকিবের বাছাইকৃত দেশের ক্রিকেটের সেরা একাদশ
তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয় পরবর্তী সংবাদ এগিয়ে গিয়েও জিততে পারলো না বার্সা