ads

বুধবার , ৮ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাফ সেঞ্চুরি হলো না মুশফিকের, ম্যাচ বাঁচানোর চেষ্টায় সাকিব

খবর টি পড়েছেন : ১৮৯
হাফ সেঞ্চুরি হলো না মুশফিকের, ম্যাচ বাঁচানোর চেষ্টায় সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মিরপুর টেস্টে ইনিংস ব্যবধান কমানোর পথে বাংলাদেশ। ৯৮ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমের সঙ্গে প্রতিরোধ গড়েন সাকিব আল হাসান। তবে নিজের ইনিংসটা লম্বা করতে পারলেন না মুশফিক। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থেকে রান আইট হয়ে বিদায় নেন তিনি। তবে ম্যাচ বাঁচানোর চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব।

Shamol Bangla Ads

এদিন পাকিস্তানের বোলিং তোপে স্রেফ এলোমেলো হয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইনআপ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম আবারও হতাশ করেছেন। তাদের সঙ্গী হয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হাসান শান্ত। অর্ধশতকের কাছাকাছি যেয়ে বিদায় নেন লিটন দাসও।

অভিষিক্ত জয় প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন। আজ হাসান আলীর করা প্রথম বলেই চার মেরে রানের খাতা খুলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। এক ওভার পর হাসানের ভেতরে ঢোকানো বলে বোল্ড জয়। তার ব্যাট ও প্যাডের বিশাল ফাঁক দিয়ে বল আঘাত করে স্টাম্পে।

Shamol Bangla Ads

রান খরায় ভোগা সাদমান আরও একবার হতাশ করলেন। আফ্রিদির ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার। ১২ রানেই সাজঘরে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। উইকেটের ক্ষুধায় মগ্ন থাকা হাসান অলীর দ্বিতীয় শিকার মুমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক ডানহাতি পেসারের বলে দারুণ এক কভার ড্রাইভে চার পেয়েছিলেন। পরের বলে আদায় করেন ২ রান। কিন্তু তৃতীয় বলে প্রতিশোধ নেন পাকিস্তানের পেসার। তার সোজা বল মিস করে এলবিডব্লিউ হন মুমিনুল।

নাজমুল হাসান শান্তর জন্য দুটি গালি রেখে বোলিং করছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই পরিকল্পনা সফল হলো দারুণভাবে। একটি গালিতেই ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এরপর ব্যাট হাতে দলকে আগলে নেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তবে হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৫টি রান দূরে থেকে বিদায় নেন লিটন। সাজিদ খানের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে সরাসরি ফাওয়াদ আলমের ক্যাচ হন এই ডানহাতি ব্যাটসম্যান। ৮১ বলে ৭ চারে সাজানো ছিল তার ৪৫ রানের ইনিংস। মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি ছিল তার। দলীয় ৯৮ রানে পঞ্চম উইকেটের পতন বাংলাদেশের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা পরবর্তী সংবাদ মেসি-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads