ads

মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

খবর টি পড়েছেন : ১৫৩
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ফাইনালে ভারতের যুব ‘বি’ দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ভারত ‘বি’ দলকে ২৩৫ রানের লক্ষ্য দিয়ে ৫৩ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা পাকা করে ফেললো যুবারা। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর।

Shamol Bangla Ads

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। আগে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরত যান ওপেনার মাহফিজুল ইসলাম। ২৫ বলে ২৮ রান করে সাজঘরে ফেরত যান প্রান্তিক নওরোজ নাবিল। ১১৫ রান তুলতেই ৭ উইকেট হারায় সফরকারী বাংলাদেশ।

আইচ মোল্লা ৯৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশিকুর ৫৮ বলে ৫০ রানে বিদায় নেওয়ার পর আইচ সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু ৭ রানের জন্য ব্যর্থ হন হন আইচ। ৯১ বলে ১০ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন তিনি। ৪১.৪ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল। ৩৮ বলে সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান। নাইমুর ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান আশিকুর ও এস এম মেহেরব হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ উইকেটে ৭৬ রানে দিন শেষ করল বাংলাদেশ পরবর্তী সংবাদ হাফ সেঞ্চুরি হলো না মুশফিকের, ম্যাচ বাঁচানোর চেষ্টায়…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads