ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আইএসপিপি যত্ন প্রকল্পের অর্থ বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আইএসপিপি যত্ন প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রথম কিস্তির অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

Shamol Bangla Ads

২৩ নভেম্বর মঙ্গলবার সকালে ইউনিয়নের এক হাজার ৩ শত ৩৭ জন সুবিধাভোগী মা ও শিশুর স্বাস্থ্য ও পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধির আওতায় প্রথম কিস্তিতে এক কোটি ২ লাখ ৭৯ হাজার ৫ শত টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এক‌ই দিনে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ৯৭৬ জন সুবিধাভোগীর মাঝে ৭৪ লাখ ৪২ হাজার ৪ শত টাকা বিতরণ করা হয়েছে।

আইএসপিপি প্রকল্পের ঝিনাইগাতী উপজেলা সুপারভাইজার মোঃ আসলাম জানান, এছাড়াও উপজেলার নলকুড়া ইউনিয়নের ১১৪০ জনকে ৯৫ লাখ ৩৭ হাজার ৭শ টাকা, গৌরীপুর ইউনিয়নে ১০৫১ জনকে ৮০ লাখ ৩০ হাজার একশত টাকা, কাংশা ইউনিয়নে ১৩৫০ জনকে এক কোটি ৪ লাখ ৫৩ হাজার ৮শ টাকা,ধানশাইল ইউনিয়নে ১১৪৯ জনকে ৮৯ লাখ ৮৪ হাজার ৭শ টাকা ও সদর ইউনিয়নে ১১৯১ জনকে এক কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৯শ টাকা সহ উপজেলার ৮ হাজার ৪শ ৭৯ জন সুবিধাভোগীর মাঝে মোট ৬ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১শ টাকা বিতরণ কার্যক্রম চলছে।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তোতা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ নমশের আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads