ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ৯ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

২২ নভেম্বর সোমবার রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে ওইসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ওই তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষণা অনুযায়ী শ্রীবরদী সদর ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম, গড়জরিপা ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সাগর, সিঙ্গাবরুনা ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুজ্জামান কালু, কাকিলাকুড়া ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কুড়িকাহনীয়া ইউপিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন, ভেলুয়া

Shamol Bangla Ads

ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, গোসাইপুর ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শাহজামাল ইবনে আশিক, রানীশিমুল ইউনিয়নে আওয়ামী লীগ নেতা, বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা ও তাতীহাটি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান প্রভাষক আসাদউল্লাহ বিল্লাল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads