ads

সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটকীয় জয়ে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে সার্বিয়া

খবর টি পড়েছেন : ১৩৯
নাটকীয় জয়ে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে সার্বিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটল সার্বিয়া। লিসবনে গতকাল রবিবার (১৪ নভেম্বর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রথমে পিছিয়ে থেকেও সমতায় ফেরে সার্বিয়া। এর পর শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল জড়িয়ে দিয়ে ২-১ গোলে জয় নিশ্চিত করে দলটি।

Shamol Bangla Ads

জয় কিংবা ড্র হলেই ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারত পর্তুগাল। কিন্তু ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ড্রাগন স্টকোভিচের দল। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সার্বিয়া সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। হতাশায় মুষড়ে পড়লেও পর্তুগালের আশা এখনও জিইয়ে আছে। কাতার বিশ্বকাপে ঠাঁই পেতে তাদের পার হতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী।

ম্যাচের ২ মিনিটে রেনাটো সানচেজের গোলে পর্তুগিজরা এগিয়ে গেলেও ৩৩ মিনিটে দুসান তাদিচ সমতায় ফেরান সার্বদের। নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল খেলা। কিন্তু ৯০তম মিনিটে দ্বিতীয়ার্ধের বদলি নামা খেলোয়াড় আলেক্সান্দার মিত্রোভিচের গোল সর্বনাশ করে দেয় পর্তুগালকে।

Shamol Bangla Ads

এই ফলে বিশ্বকাপের টিকিট পেতে হলে গ্রুপ পর্বের রানার্সআপদের বিপক্ষে মার্চে প্লে অফ খেলতে হবে পর্তুগালকে। বলা যায় কঠিন একটা পথ পাড়ি দিতে হবে তাদের। ব্যর্থ হলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলা হবে না পর্তুগিজদের।

এই হতাশাজনক হারের পর রোনালদোদের বিশ্বকাপ ভাগ্য ঝুলে থাকল মার্চ পর্যন্ত। তারা যোগ দিবে অন্য ৯ গ্রুপের রানার্সআপ ও এখনো বিশ্বকাপ নিশ্চিত না করা নেশনস লিগের শীর্ষ র‌্যাংকিংধারী দুটি দলের সঙ্গে। তারপর ১২ দলের ড্রয়ে তিনটি প্লে অফ ব্র্যাকেট তৈরি হবে, সেখানে হবে সেমিফাইনাল ও ফাইনাল, তিন গ্রুপের ফাইনাল জয়ীরা পাবে বিশ্বকাপের টিকিট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম টি২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া পরবর্তী সংবাদ জ্যোতির নেতৃত্বে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads