ads

সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্যোতির নেতৃত্বে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল

খবর টি পড়েছেন : ১৭৭
জ্যোতির নেতৃত্বে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে ৫০ রানও করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বল করেছিলেন জাহানারা আলম, সালমা, খাতুন, নাহিদা আক্তাররা। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানে আটকে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে। ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ দল।

Shamol Bangla Ads

সোমবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারিয়ে ৭ উইকেটে হারিয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল। শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এই ম্যাচেও বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ম্যারি-আন্নে মুসন্দার দল।

২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দুই অঙ্কের রানের দেখা পান কেবল শারনে মায়ার্স। ৬১ বলে গড়া তার ৩৯ রানের ইনিংস দলকে আরও অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। জিম্বাবুয়ের ৬ ব্যাটার কোনো রানই করতে পারেননি।

Shamol Bangla Ads

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার একাই শিকার করেন ৫টি উইকেট। এ ছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।
খেলতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটকীয় জয়ে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে সার্বিয়া পরবর্তী সংবাদ ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্ল্যাসিকো কাল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads