ads

শুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করুন : ময়মনসিংহে মতিয়া চৌধুরী

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, সকল ভেদাভেদ ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে কোন নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শুক্রবার বিকালে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে এই সভা হয়।

Shamol Bangla Ads

মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাপদক বাবু অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুমহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জোবেদা কমিটিনিটি সেন্টারের সামনে আসার চেষ্টা করেন। সভাকে কেন্দ্র করে সকল ধরণের গোলযোগ, হট্টগোলরোধ এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বাতির কল মোড়ে এবং টাটুনহল মোড়ে পুলিশী বেরিকেড দেয়। এর আগে শুধুমাত্র নগর ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে সভায় উপস্থিতি এবং দলীয় শৃংখলা বজায় রাখতে কার্ড বিতরণ করা হয়। কার্ডধারী নেতৃবৃন্দ পুলিশী বেরিকেট পেরিয়ে শৃংখলার সাথে সভাস্থলে উপস্থিত হন। এরপরও কোতোয়ালী পুলিশের দায়িত্বশীল, ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ সভাস্থল ও আশপাশ এলাকা কড়া নজরদারি করেন।

Need Ads