ads

শুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরগামী কমিউটারে ডাকাতের হামলায় ২ যাত্রী নিহত, আহত-১

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডাকাতের ছুরিকাঘাতে ২ নিহত এবং একজন আহত হয়েছে। নিহত একজন হলেন জামালপুর পৌরশহরের ইকবালপুর এলাকার মো. ওয়াহিদের ছেলে মো. নাহিদ (৪০)। স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। অপরজন হলেন সাগর (২৬) পিতা হাফিজুল ইসলাম, বাঘের হাটা বটতলা জামালপুর সদর। এ ঘটনায় রুবেল মিয়া (২২) নামে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলার ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে দুটি লাশের ময়না তদন্ত জামালপুর জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে । এরপর তাদের স্বজনদের লাশ হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে পুলিশ জেলা ঢাকার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন শুক্রবার দুপুরে জামালপুর হাসপাতালে আহত রোগীকে দেখেন। এখনো মামলা হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ময়মনসিংহ জিআরপি থানায় হতে পারে বলে জানান পুলিশ সুপার ।

Shamol Bangla Ads

নিহত নাহিদ মিয়ার স্ত্রী বিপাশা আক্তার বলেন, ট্রেনে ভিড় থাকায় আমাকে কামরায় রেখে আমার স্বামী ছাদে ওঠেন। ময়মনসিংহ স্টেশন ছাড়ার পর আমি জানতে পারি আমার স্বামী ডাকাতের কবলে পড়েছিলেন। এরপর জামালপুর স্টেশনে পৌঁছার পর তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। আহত রুবেল মিয়ার বরাত দিয়ে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরও জানান, ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে কয়েকজন ছিনতাইকারী ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে উঠে। ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা প্রথমে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাত করে। ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই পাঁচজনের ডাকাতদলটি নাহিদসহ অনেক যাত্রীর কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন লুট করে ট্রেনের ইঞ্জিনের দিকে চলে যায় এবং কেওয়াটখালী ওভারব্রীজের কাছে নেমে পড়ে।

ফারুক নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার বিকেলে আমরা ঢাকা থেকে কমিউটার ট্রেনের ছাদে জামালপুর ফিরছিলাম। ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশন ছাড়ার পর ছাদের যাত্রীদের অনেকেই ডাকাত দলের কবলে পড়েন। তিনি আরও বলেন, ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকজন যাত্রী এক হয়ে ট্রেনের ছাদে ডাকাতদের খুঁজতে যান। তারা ডাকাতদের চিনতে পারলে কিছু বলার আগেই ডাকাতরা তাদের ওপর হামলা করে। এতে নাহিদ, রুবেল ও অজ্ঞাত আরেকজন গুরুতর আহত অবস্থায় ট্রেনের ছাদেই পড়ে থাকেন। পরে রাত ১০টার দিকে ট্রেনটি জামালপুর রেলস্টেশনে পৌঁছালে গুরুতর আহত তিন যাত্রীকে ছাদ থেকে নামিয়ে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায় রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের মধ্যে নাহিদ ও সাগরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ডাকাতি বা ছিনতাইয়ের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ জামালপুর সদর হাসপাতালে শুক্রবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

Need Ads