ads

বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিসিক শিল্প নগরীকে আরও গতিশীল করার উদ্যোগ

উৎপাদন বান্ধব ময়মনসিংহ বিসিক শিল্প নগরী গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে হলে আশ্বাস দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, ময়মনসিংহ বিসিক শিল্প নগরীর নানা সমস্য সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ১৬ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ বিসিক শিল্প নগরী পরিদর্শন করে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এসব কথা বলেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক বলেন, বিসিকে প্লট বরাদ্দ নিয়ে যেসব শিল্প উদ্যোক্তা এখনো শিল্পকারখানা স্থাপন করেনি তাদের দ্রুত শিল্প কারখানা স্থাপনের আহবান জানান। তা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে প্লট বরাদ্দ বাতিল করা হবে। ময়মনসিংহ বিসিক শিল্প নগরীর শিল্প উদ্যোক্তারা যারা কনোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রণোদনা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদ এনামুল হক বলেন, বিসিকের ভিত্তি আরো জোড়ালো করতে কিছু কার্যক্রম গ্রহন করা হবে। নিয়মিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিসিক পরিদর্শ করবেন। যে সব কারখানায় সমস্যা রয়েছে তা সমাধান করে কার্যক্ষম করা হবে। অবকাঠামোগত সমস্যা দূর করা হবে। বিসিকে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা দূরীকরণের সিটি কর্পোরেশেনের সাথে আলোচনাক্রমে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোঃ ইমরান ওমর, বিসিক ডিজিএম মোঃ আব্দুস ছালাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিহির সরকার, শিল্প নগরী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, নাসিবের সভাপতি নূরুল আলম সহ প্রমুখ।

Need Ads