ads

বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লক্ষাধিক মাস্ক দিলেন মেয়র টিটু

খবর টি পড়েছেন : ১৮৯
ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লক্ষাধিক মাস্ক দিলেন মেয়র টিটু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর উদ্যোগে সিটির শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাস্ক বিতরণ করা হয়েছে। দীর্ঘ দেড় বছরেরও অধিককাল পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার প্রেক্ষিতে করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে শহরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাস্ক বিতরণের নির্দেশ প্রদান করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ হাজার মাস্ক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ সেপ্টেম্বর মাস্ক বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, করোনা মহামারী কারণে দীর্ঘকাল পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করা হলে; বিশেষতঃ মাস্ক পরিধান, বারবার হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব রক্ষা করলে করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি কম। এজন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করছি। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিসিক শিল্প নগরীকে আরও গতিশীল করার উদ্যোগ পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ময়মনসিংহ চেম্বার সভাপতি শামীম

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads